1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ল্যাপটপ ও হার্ডডিক্স চুরি এবং গুরুত্বপূর্ণ নথি গায়েব - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ল্যাপটপ ও হার্ডডিক্স চুরি এবং গুরুত্বপূর্ণ নথি গায়েব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে গভীর রাতে সিঁড়ির চালের টিন কেটে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৫টার মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে। চোরচক্র পরিষদের কম্পিউটার সামগ্রীর পাশাপাশি আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্রও নিয়ে যায়।

পরিষদ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত শেষ রাতে চোরচক্র ইউনিয়ন পরিষদের সিঁড়ি ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা সচিবের কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। ঘড়ির কাঁটায় যখন ভোরের আলো ফোটার অপেক্ষা, ঠিক সেই সময়েই সংঘবদ্ধ চক্রটি নির্বিঘ্নে মালামাল নিয়ে চম্পট দেয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, চোরচক্র পরিষদ থেকে ১টি ল্যাপটপ ও ১টি মনিটর, ১টি ইপসন প্রিন্টার, দুইটি ডেস্কটপ কম্পিউটারের হার্ডডিক্স (HDD), আলমারি ভেঙে ভেতরে থাকা পরিষদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়।

সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হার্ডডিক্স ও গুরুত্বপূর্ণ নথি চুরির ঘটনায় পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা ও তথ্য ফাঁসের আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম জানান, অফিসের তালা ভাঙা এবং আলমারি তছনছ করা অবস্থায় পাওয়া গেছে। বিশেষ করে কম্পিউটারের হার্ডডিক্স ও নথিপত্র নিয়ে যাওয়ায় তারা বড় ধরনের ডিজিটাল ও দাপ্তরিক ক্ষতির মুখে পড়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla