1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ২জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ এপ্রিল (শুক্রবার) গভীর রাতে উপজেলার হাশিমপুর বড় পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাসিমপুর বড় পাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে মো. ইকবাল (৫০), ও হোসেন আলী’র ছেলে মো. নেছার (৪৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পলাতক থাকা ওই দুই আসামিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খান জানান, “আসামিদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তারা আত্মগোপনে ছিল। অবশেষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla