1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শার্শা উপজেলায় মুদি দোকান থেকে জ্বালানি তেল জব্দ ও জরিমানা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শার্শা উপজেলায় মুদি দোকান থেকে জ্বালানি তেল জব্দ ও জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার পল্লীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোলায়মান হোসেন নামে এক মুদি দোকান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নাভারণের উত্তর বুরুজবাগান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নিয়াজ মাখদুম। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই সোলায়মান হোসেন তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে দাহ্য পদার্থ মজুদ করে রেখেছিল। যা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারায় অপরাধযুক্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জ¦ালানি তেল নাভারণ এলাকার নেহা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla