1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রবাসীর ভাড়া ঘরের লোকজনকে প্র্রতিবেশীর হয়রাণী, থানায় অভিযোগ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

প্রবাসীর ভাড়া ঘরের লোকজনকে প্র্রতিবেশীর হয়রাণী, থানায় অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

হাটহাজারীর নুরালী মিয়ার হাটস্থ  ইউসুফ চৌধুরী বাড়ী এলাকায় প্রবাসীর ভাড়া ঘরের লোকজনকে প্র্রতিবেশীরা হয়রাণী নানান অত্যাচার করছে বলে অভিযোগ  উঠছে। এ বিষয়ে প্রবাসীর ভাগিনা নাজিম উদ্দিন  হাটহাজারী থানায় লিখিত এজাহার দিয়েছেন। এটি স্থানীয় থানার এস আই মাসুদ তদন্ত করছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, আমিন উল্লাহ বাহার চৌধুরী একজন আমেরিকা প্রবাসী ও সাবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ২০১০ সাল হতে তিনি পরিবার পরিজন নিয়ে আমেরিকাতে বসবাস করেন। তার বাড়ীতে তার একটি এক তলা বিশিষ্ট পাকা ঘর আছে।ওই ঘরের পার্শ্ববর্তী বাসিন্দারা শত্রুতাবশতর বসত ঘরের উত্তর পার্শ্বের দেয়াল খানা বিবাদীগণ বেআইনিভাবে দখলে নিয়ে তাদের বসত ঘরের দেওয়াল হিসেবে দীর্ঘকাল হতে ব্যবহার করে আসছেন। যার ফলে আমিন উল্লাহ বাহার চৌধুরীর বসত ঘরের উত্তর পার্শ্বের জানালাটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে।  আমিন উল্লাহ বাহার চৌধুরী চলিত বছরের জানুয়ারী মাস থেকে আজিজুন নাহার (২৫) নামক ১ মহিলার নিকট ওই ঘরটি ভাড়া দেন। আজিজুন নাহারের স্বামীও ১জন প্রবাসী।  আজিজুন নাহার একটি ছোট শিশু পুত্র সন্তান নিয়ে ওই বসত ঘরে বসবাস করে।

জানা গেছে, গত ১৭ মার্চ দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময়  আজিজুন নাহার  লক্ষ্য করেন  পাকা ঘরের উত্তর পার্শ্বের দেওয়ালের বন্ধ জানালা ফুটো করে কে বা কারা তার গতিবিধি লক্ষ্য করছে। তৎক্ষনাৎ বর্ণিত আজিজুন নাহার জানালার পার্শ্বে গিয়ে দেখতে পান বর্ণিত জানালায় দুইটি ফুটো করেছে। পরবর্তীতে আজিজুন নাহার ঘটনার বিষয়টি  প্রবাসী আমিন উল্লাহ বাহার চৌধুরীকে অবহিত করেন। বিষয়টি জানার পর আমিন উল্লাহ বাহার চৌধুরী বুঝতে পারেন বিবাদীগণ হিংসা ও শত্রুতা করে পূর্ব শত্রুতার জের হিসেবে ঘরের ভাড়াটিয়াদের তাড়াইয়া দিতে জানালায় ফুটো করে ভাড়াটিয়াদের ব্যক্তিগত চলাফেরা ও ব্যক্তিগত মূহুর্তগুলো গোপনে ছবি কিংবা ভিডিও ধারণ করার চেষ্টা করছেন।  ফুটোগুলো  আজিজুন নাহার পলিথিন দিয়া ভরাট করে দেয়। বিবাদীগণ  ভাড়াটিয়াদের ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও ধারণ করে ভাড়াটিয়াদের মান সম্মানের হানি করা সহ তারা প্রতিবাদ করলে তাদের জানমালের ক্ষতি করতে পারে এই আশঙ্কা করছে ঘরের মালিক বাহার চৌধুরী ও ভাড়াটিয়া আজিজুন নাহার ।

স্থানীয় একই বাড়ীর নেজাম মোরশেদ বাবুল,আব্দুল খালেক,আব্দুল হালিম, মোঃ তারেক,মোঃ জোবায়ের এসব অনৈতিক, ক্ষতিকর ও শত্রুতা করে প্রবাসীদের টেনশানে রাখছে  বলে থানায় দায়ের করা অভিযোগসুত্রে জানা গেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla