1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি হবে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৯৬ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুদকের জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল ১৯১ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বেড়ে প্রায় ২০৩ কোটি টাকায় দাঁড়ায়। সে হিসাবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ সংশোধিত বাজেটের তুলনায় কিছুটা কম।
আগামী অর্থবছরে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব জেলায় ১৩ সদস্যবিশিষ্ট মহানগর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন ও পরিচালনা করা হবে। পাশাপাশি সব উপজেলায় ৯ সদস্যবিশিষ্ট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন এবং ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন ও পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দুদকের খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊধর্বমুখী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত উন্নয়ন এবং কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও বাস্তবায়ন করা হবে। দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দুদকের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা সংঘ’ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এ কর্মসূচির আওতায় স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, ছাত্রাবাস ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘সততা সংঘ’ গঠন করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের সততা চর্চায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ নামে বিক্রেতাবিহীন দোকান চালুর কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণশুনানির আয়োজনও করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla