1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার বাজেট
বাজেটকে ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব, জনকল্যাণমুখী এবং বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সময়োপযোগী বাজেট হিসেবে অভিহিত করেছে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন।
এক যৌথ বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী বলেন, প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তারা উল্লেখ করেন, করজাল সম্প্রসারণ, ডি-রেগুলেশনের মাধ্যমে সময় ও ব্যয় সাশ্রয়ী ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রুগ্ন শিল্প শিল্পপ্রতিষ্ঠানকে পুনরায়
উৎপাদনমুখী ধারায় ফিরিয়ে আনা, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং করদাতাদের হয়রানি কমানোর উদ্যোগ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা ধরে রাখতে গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে বাস্তবায়নে বাজার তদারকি ও সর্বক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করতে হবে।
তাঁদের মতে, প্রস্তাবিত বাজেট একটি মানবিক, গণতান্ত্রিক, জনকল্যাণমুখী ও বাসযোগ্য দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করতে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সর্বাত্মক সহযোগিতা ও সক্রিয় ভুমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla