1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

বরগুনায় ডাকবাংলো থেকে ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলা থেকে এক নারী ও তার দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী বরগুনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রানী (৩৪) ও তার দুই কন্যা সন্তান আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৪)। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিজের স্ত্রী ও সন্তানদের শনাক্ত করেছেন দুলাল চন্দ্র বিশ্বাস।

এসময় দুলাল চন্দ্র বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা গেছে, স্মৃতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ডাকবাংলোর অন্যান্য কর্মচারীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো বিষয়ে নিশ্চিত মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের নির্দেশনা দেন।

বরগুনা থানার ওসি মো. আবদুল আলীম জানান, নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করছে জেলা পুলিশের সদস্যরা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla