1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের বুধবারের কর্মসুচী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের বুধবারের কর্মসুচী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান জনাব প্রকৌশলী বেলায়েত হোসেন আগামীকাল ১৭ জুন ২০২৬, বুধবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় (চউক ভবন)-এ আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা শুরু করবেন।
সকাল ৯টায় তিনি সিডিএর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি পর্বে অংশগ্রহণ করবেন। পরবর্তীতে তিনি সংস্থার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বের হবেন।
কর্মসূচির অংশ হিসেবে তিনি সকাল ১১টা ১৫ মিনিটে নগরের প্রবর্তক মোড় এলাকায় চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি সরোজমিনে পর্যবেক্ষণ করবেন। এরপর সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন করবেন।

একইসঙ্গে তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে আগ্রাবাদ ডেবারপাড় এলাকায় প্রস্তাবিত র‍্যাম্প নির্মাণস্থলও পর্যবেক্ষণ করবেন।
এ উপলক্ষে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের সকাল ১১টা ১৫ মিনিটে প্রবর্তক মোড়ে উপস্থিত থেকে নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla