1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

 সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিকদের অনৈক্য দেশকে আবারো সংকটের দিকে নিয়ে যাবে

যে সমাজে গুণী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় না, সে সমাজ পিছিয়ে থাকে। সমাজ উন্নয়নে নিরলস অবদান রাখা ব্যক্তিরা কোনো কিছু প্রাপ্তির আশায় কাজ করেন না। কিন্তু তাদের স্বীকৃতি দিলে তা অন্যদেরও প্রেরণা যোগায়।এতে তাদের আগামীতে দেশ ও দেশমাতৃকার কল্যাণে কাজ করার আগ্রহ সৃষ্টি হবে। বিশ্ব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য, সাংবাদিক- সম্পাদক এবং চট্টগ্রাম প্রেসক্লা’র উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত’র জন্মদিন ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার ১২ জুন ২০২৬ বিকাল ৫টায় খুলশী থানাধীন ফয়েজ লেক নুরিয়া মাদ্রাসা গলির ৪ নং রোডে সংবাদ প্রতিদিন’র অফিসে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে, বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২ তম জন্মদিন এবং সংবর্ধনা অনুষ্ঠানটি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সভাপতি শিব্বির আহমেদ ওসমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা নুরুল আবসার তৌহিদ। ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দসহ দেশ বরেণ্য সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকতকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা , নির্ভীক সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিকদের অনৈক্য দেশকে আবারো সংকটের দিকে নিয়ে যাবে। ফ্যাসিবাদের পতনের পর সমুন্নত করা গণতন্ত্রের পতাকা পুনরায় লাঞ্ছিত করার অপপ্রয়াস চলছে। ব্যক্তিস্বার্থ ও সুবিধার উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, সাংবাদিকতা একটি দায়িত্ব, যে দায়িত্বের মাধ্যমে গরিব এবং সাধারণ মানুষদের কাছে ন্যায় এবং সত্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হয়। একজন সাংবাদিক চাইলেই এমন একটি মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে এবং একজন সাংবাদিক চাইলেই আবার একজন মানুষকে ন্যায়ের পথে নিয়ে আসতে পারে। আশা করি, সাংবাদিক ভাইয়েরা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে এগিয়ে গেলে আপনারাও একদিন দেশের জন্য সুনাম বয়ে আনবেন ‌। আপনাদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল।

সংবর্ধিত অনুষ্ঠানের প্রধান আলোচক, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা নুরুল আবসার তৌহিদ বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য সমান করতে না পারলে সমাজে গুণীজন সৃষ্টি হয় না। শ্রদ্ধেয় মইনুদ্দীন কাদেরী শওকত বিশ্বে দরবারে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। ওনার লেখনীর মধ্য দিয়ে তা প্রকাশ পেয়েছে। তিনি সাংবাদিক সমাজের মাঝে দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবেন‌। আমরা এই গুণীজনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম- সম্পাদক মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো.অলিউল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন (মাসুদ), দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মইন উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান,
দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মুরাদ হোসেন বিপ্লব, ফেইস দ্যা পিপলস’র চট্টগ্রাম জেলা প্রতিনিধি ওসমান এহতেসাম,স্বপ্নের বাংলা পত্রিকার প্রতিনিধি সৌরভ বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মো. ফয়েজ আলী,আলী হাসান অপু, ৪২নং যুব নেতা আব্দুল খালেক ও আলী আকবর ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla