1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
'জীবন ও কর্ম' নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিনিধি
সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত বিশ্ব প্রেস কাউন্সিলে নেতৃত্ব দেয়া বাংলাদেশের একক ব্যক্তি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তিনি ছাড়া বিশ্ব প্রেস কাউন্সিলে বাংলাদেশের কোন প্রতিনিধির ঠাঁই হয়নি।  তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের পাশাপাশি বিশ্ব প্রেস কাউন্সিলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সাংবাদিকতা পেশাকে যেমন উঁচু স্থানে নিয়ে গিয়েছিলেন তেমনি দেশ ও জাতিকে বিশ্বের কাছে গৌরবান্বিত করেছিলেন।
বুধবার ১০ জুন ( বিকাল ৫টা – রাত ৮টায়) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত সুহৃদ ও চট্টগ্রাম কর্মরত সাংবাদিক ফোরাম আয়োজিত মইনুদ্দীন কাদেরী শওকত ‘জীবন ও কর্ম’ নিয়ে সর্বশেষ আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথির ভাষনদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের আহ্বায়ক চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন এই সভায় সভাপতিত্ব করেন।  সংগঠনের সদস্য সচিব সাংবাদিক নজরুল ইসলাম ও সাংবাদিক তানভীর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার নেতা জিয়া হাবীব আহসান ।

  আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি,  চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মের ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার দীপক কুমার পালিত, চট্টগ্রাম এডিটর ক্লাবের অর্থ সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এস. এম সাইফুল্লাহ চৌধুরী, পাঠাগার সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আব্দুল্লাহ, চট্টগ্রাম টিভি ক্যামরা সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার ও উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট জাফর হায়দার, জেলা পরিষদের সাবেক কর্মকর্তা মোহাম্মদ মুছা, নেজামী ইসলামী পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন চৌধুরী, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয় পাল, সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সুহৃদ ও চট্টগ্রাম কর্মরত সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার সভাপতি এস. এম. জামাল উদ্দীন,  মানস চৌধুরী, মইনুল ইসলাম পারভেজ, গিয়াস উদ্দীন, হাসান মুরাদ, রোজি চৌধুরী, স্কুল শিক্ষিকা মনোয়ারা বেগম, নজরুল ইসলাম শুকরিয়া ও হাটহাজারী প্রেস ক্লাবের পক্ষে শ্যামল কুমার নাথ ।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ফুল ও কেস্ট দিয়ে মইনুদ্দীন কাদেরী শওকতকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ও মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর শতায়ু কামনা করেন। এ ছাড়াও ব্যাক্তি পর্যায়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রথিতষশা সাংবাদিক আনিষ আলমগীর, ঢাকা  সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি আবদুল আউয়াল ঠাকুর, সাংবাদিক সৈয়দ আখতার ইউসু্‌ফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরোয়ারসহ দেশ – বিদেশ থেকে অর্ধ সহস্রাধিক সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তি জন্মদিনের শুভেচ্ছা জানান।

আলোচনা সভা শেষে সিটি মেয়র ডাক্তার শাহদাত হোসেন সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মদিন উপলক্ষে কেক কেটে ও খেয়ে এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla