1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কক্সবাজারে বিজিবির অভিযানে ১৬ কোটি ৮৩ হাজার টাকার ইয়াবা উদ্ধার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কক্সবাজারে বিজিবির অভিযানে ১৬ কোটি ৮৩ হাজার টাকার ইয়াবা উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মাত্র একদিনে ৫ লাখ ৬০ হাজার ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এই বিশাল পরিমাণ মাদকের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ৮৩ হাজার ৬০০ টাকা।

অভিযান চলাকালে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আমিন (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।

আটক মোহাম্মদ আমিন উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবির আওতাধীন মাষ্টারের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোহাম্মদ আমিনকে আটক করা হয়।

একইদিন রাত সাড়ে দশটার দিকে দিকে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী গুইজার খাল নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ইছাকের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ২ লাখ বারো পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বলে জানায় বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla