1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট করায় আটক হলেন যুবলীগ নেতা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট করায় আটক হলেন যুবলীগ নেতা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৫৩১ বার পড়া হয়েছে

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের ছবির সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি পোস্ট করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমাদ আহমেদ জয় নামের একজনকে আটক করা হয়েছে। রোববার ৪ এপ্রিল দুপুরে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ‘শনিবার বিকালে এক নারীরঅশ্লীল ছবির সাথে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  মামুনুল হকেরছবিযুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছে।
এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় নিয়ে এসেছি এবং সাথে সাথে তাহিরপুরের সকল আলেমা সমাজের নেতৃবৃন্দের সাথে থানায় মতবিনিময় করা হয়েছে। এ নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিজ নিজ অবস্থান হতে সবাই সহযোগিতা করবেন বলে আশ্বস্থ করেছেন।’ তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শাল্লার নোয়াগাঁও গ্রামের মত তাহিরপুরে কোন ধরনের ‘বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবকককে আপাতত পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে রাত সাড়ে ৯ টা পর্যন্ত সে থানায় আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla