1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কর্ণফুলীতে সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর উপর সন্ত্রাসী হামলা॥ আটক-২ - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

কর্ণফুলীতে সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর উপর সন্ত্রাসী হামলা॥ আটক-২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলী থানাধিন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসী সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর ব্যাক্তিগত প্রাইভেট কারে শহরে আসার পথে গতিরোধ করে হামলা চালায় এসময় পুলিশ হামলার মূলহোতা আব্দুল আজিজসহ ২ জনকে আটক করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সাংবাদিক ইমতিয়াজ ফারুকী কর্ণফুলী থানাধিন ইউনুচ মার্কেটস্থ বাসা থেকে শহরে আসার পথে বেলা ১টার দিকে আব্দুল আজিজসহ ৭/৮ জনের একটি গ্রুপ প্রাইভেট কার থামিয়ে গাড়ির চাবি, মানিক ব্যাগসহ নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং সাংবাদিক ইমতিয়াজ ফারুকীকে অপহরণ করার চেষ্ঠা করে। কর্ণফুলী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক ইমতিয়াজ ফারুকীকে উদ্ধার করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আহত সাংবাদিক ইমতিয়াজ ফারুকী দৈনিক বিজয় চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত। সে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য।
হামলার বিষয়ে সাংবাদিক ইমতিয়াজ ফারুকী জানান, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়েছে যারা হামলা চালিয়েছে তারা সবাই সাতকানিয়া উপজেলার বাসিন্দ। তারা চেয়েছিল আমাকে অপহরণ করে তুলে নিয়ে আমার প্রাইভেট কারসহ ছনিয়ে নিতে পুলিশের তৎপরতায় তা সম্ভব হয়নি।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিষয়টি পুলিশ জানার সাথে সাথে ঘটনাস্থল পৌছে পুলিশ সেখান থেকে আহত সাংবাদিককে উদ্ধার করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে ২জনকে থানায় নিয়ে আসা হয়েছে, এ ঘটনায় সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla