1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় চাঁদাবাজি ও হামলা - মামলার পলাতক আসামি গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় চাঁদাবাজি ও হামলা – মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের আনোয়ারা থানায় দায়ের করা চাঁদাবাজি, সন্ত্রাস, ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সোহেল প্রকাশ ট্যাটো সোহেল। তিনি আনোয়ারা থানার মামলা নং-০৮, তারিখ ১২ জানুয়ারি ২০২৬ এর এজাহারভুক্ত আসামি।

পুলিশ সুত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ডের অধীনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় সুইচ গেট নির্মাণকাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। দাবিকৃত চাঁদা না দেওয়ায় নির্মাণকাজে বাধা প্রদান, শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন, মারধর ও নির্মাণসামগ্রী ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত মো. সোহেল প্রকাশ ট্যাটো সোহেল আত্মগোপনে ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খানের সার্বিক দিকনির্দেশনায় এবং আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সোহনুর রহমান সোহাগের তত্ত্বাবধানে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১২ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে আনোয়ারা উপজেলার নিজ এলাকা থেকে মো. সোহেল প্রকাশ ট্যাটো সোহেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla