1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্মরণের আবরণে ছড়ার যাদুকর সুকুমার বড়ুয়া - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

স্মরণের আবরণে ছড়ার যাদুকর সুকুমার বড়ুয়া

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
 উজ্জল কান্তি বড়ুয়া
চট্টগ্রামের কৃতিসন্তান, প্রথিতযশা ছড়াকার ও একুশে পদকপ্রাপ্ত সুকুমার বড়ুয়া আর নেই। শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ তিনি পরপারে গমন করেন। তাঁর প্রয়াণে বাংলা ছড়াসাহিত্যে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণকারী সুকুমার বড়ুয়া শিশু-কিশোর সাহিত্যে তাঁর সৃজনশীলতা, প্রাণবন্ত ছন্দ ও মানবিক বোধের জন্য সারাদেশে ‘ছড়াজাদুকর’ নামে সমাদৃত ছিলেন। বিষয়-বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের নিপুণ ব্যবহারে তাঁর ছড়া পেয়েছে স্বতন্ত্র মাত্রা। সহজ ভাষায় গভীর অনুভব, সমাজচেতনা ও শিশুমনের কৌতূহলকে তিনি রঙিন করে তুলেছেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার, রাউজান ক্লাব সম্মাননা ও একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত এই সাহিত্যসাধকের সৃষ্টি প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করে যাবে।
প্রয়াত সুকুমার বড়ুয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন জানাই। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা এবং তাঁর নৈর্বাণিক শান্তি কামনা করছি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla