1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাঙ্গুনিয়ায় খুরুশিয়া বন বিটে ভোলার টিলায় উচ্ছেদ অভিযান। দুই বনকর্মকর্তা আহত, অবৈধ ২ টি ঘর উচ্ছেদ , গ্রেফতার ২ - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

রাঙ্গুনিয়ায় খুরুশিয়া বন বিটে ভোলার টিলায় উচ্ছেদ অভিযান। দুই বনকর্মকর্তা আহত, অবৈধ ২ টি ঘর উচ্ছেদ , গ্রেফতার ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

পূর্ব বাংলা প্রতিনিধি

৯ ডিসেম্বর, মঙ্গলবার, চট্টগ্রাম দ‌ক্ষিন বন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানার নি‌র্দেশে এবং সহকারি বন সংরক্ষক(সদর) মোহাম্মদ দেলওয়ার হোসেনের নেতৃ‌ত্বে খুরু‌শিয়া রেঞ্জের রেঞ্জকর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও পোমরাস্থ বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভুঁইয়া এবং রাঙ্গু‌নিয়া, প‌টিয়া ও শহর রে‌ঞ্জের সকল রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও সকল স্টা‌ফের সহ‌যোগিতায় রাঙ্গুনিয়া উপজেলার খুরু‌শিয়া রে‌ঞ্জের আওতাধীন খুরু‌শিয়া ‌বি‌টের ভোলার টিলা নামক এলাকায় অবৈধ ঘর বাড়ি উচ্ছেদ অ‌ভিযান পরিচালনা করা হয়েছে। এ বন বিভাগের সংর‌ক্ষিত এলাকায় এ অভিযানে অ‌বৈধভা‌বে নি‌র্মিত দু‌টি ঘর উ‌চ্ছেদ করা হয়। উ‌চ্ছেদকালীন জবর দখলকারীর হামলায় দুইজন বনকর্মী আহত হয়েছে।
এদিকে রাঙ্গুনিয়া পোমরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুর রহমান ভুঁইয়া এ প্রতিবেদককে জানায়, এ উচ্ছেদ অভিযান চলাকালে বনকর্মকর্তাগনের ওপর হামলাকারী দুইজন‌কে হাতে নাতে ধৃত করা হয়েছে। তাছাড়া গুরুতর আহত দুই বনকর্মকর্তাকে রাঙ্গুনিয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে পোমরা বন বিটের ডেপুটি রেঞ্জার খন্দকার মাহাববুর রহমান জানায়, আহত বন কর্মকর্তাগন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে রাঙ্গুনিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন রয়েছেন। ধৃত দুই আসামি কে আদাল‌তে সোপর্দ করা হয়, তা‌দের বিরু‌দ্ধে বন মামলা সহ জি.আর, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা এ প্রতিবেদককে জানায়, এ বন বিভাগের সকল রেঞ্জের আওতাধীন পাহাড় টিলায় অবৈধ ভাবে নির্মিত ও স্থাপিত ঘর বাড়ি উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla