1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে ‘লাক্সারি কারে’ মিললো ৩ কোটি টাকার ইয়াবা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে ‘লাক্সারি কারে’ মিললো ৩ কোটি টাকার ইয়াবা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে ‘লাক্সারি কারে’ মিললো তিন কোটি টাকার ইয়াবা। মেরিনার্স রোডে একটি পরিত্যক্ত বিলাসবহুল গাড়ি থেকে প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকার মুখে এ অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুরে আল মাহমুদসহ পুলিশের গোয়েন্দা পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ফিশারিঘাট এলাকায় আগেই অবস্থান নেয় টহল দল। কিছুক্ষণ পর ঢাকা মেট্রো গ–৩৭১৮৪৯ নম্বরের একটি প্রিমিও ব্র্যান্ডের গাড়ি সেখানে দেখা যায়। চেকপোস্টের সিগন্যাল অমান্য করে গাড়ির চালক দ্রুত চলে গেলে কিছুদূর গিয়ে গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়িটি ঘিরে তল্লাশি চালিয়ে হলুদ কস্টেপে মোড়ানো ৯টি প্যাকেট ও একটি কালো স্কচটেপে মোড়ানো প্যাকেটসহ মোট ১০ প্যাকেট ইয়াবা উদ্ধার করে। আনুমানিক এক লাখ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla