1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হাতে লেখা কুরআন, অনুপ্রেরণার অনন্য ভিন্ন পথ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হাতে লেখা কুরআন, অনুপ্রেরণার অনন্য ভিন্ন পথ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

আমজাদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের তরুণ সালমান চৌধুরী আরফাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ফজলুল হক চৌধুরী (প্রকাশ আবু তাহের)’র পুত্র এবং বর্তমানে শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসায় কামিল প্রথম বর্ষে অধ্যয়নরত।

অনেকে অবসর সময়ে মোবাইল বা আড্ডায় সময় নষ্ট করে, কিন্তু সালমান বেছে নিয়েছেন ভিন্ন পথ। কলম হাতে নিয়ে শুরু করেছেন পবিত্র কুরআন মাজিদ হাতে লেখা এবং ইতিমধ্যে ১১ পারা সম্পন্ন করেছেন।

নিজের উদ্যোগ সম্পর্কে সালমান চৌধুরী আরফাত বলেন,“অনলাইনে অতিরিক্ত সময় নষ্ট না করে, মৃত্যুর পরও যেন আমার জন্য কবরে সাদকায়ে জারিয়া জারি থাকে—এই লক্ষ্যেই আমি হাতে কুরআন লিখছি। যদি আমার পরবর্তী বংশের কেউ তেলাওয়াত করে সেই সাওয়াব আমার কবরেও পৌঁছাবে।”

স্থানীয়রা তার এই উদ্যোগকে কেবল ব্যক্তিগত সাধনা নয়, বরং সমাজ ও প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, ধৈর্য, মনোযোগ ও আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে যে কোনো মহান কাজ সফল করা সম্ভব।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla