1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জ'ব্দ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জ’ব্দ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক মো. ইলিয়াস তালুকদারের (৫০) বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়।

২০ সেপ্টেম্বর  শনিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে এ অভিযান চালায় দুদক।

দুদক সূত্রে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থপাচার ও বিদেশে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এরই অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা করেছে দুদক। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত বুধবার সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুখমিলা জামানসহ ১০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়।

এ মামলার সূত্র ধরে বুধবার রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ দুই সহযোগী উৎপল পাল ও আবদুল আজিজকে গ্রেপ্তার করে দুদক। বর্তমানে তাঁরা  রিমান্ডে রয়েছেন। তাঁদের দেওয়া তথ্যে রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাড়িতে এ অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করা হয়।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যায়ও দুদক শিকলবাহার ফকিরা মসজিদ এলাকায় তালুকদার বাড়িতে অভিযান চালায়। তবে সে সময় কোনো নথিপত্র পাওয়া যায়নি। যদিও সেখান থেকে কিছু সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়। অভিযানে চালক ইলিয়াস তালুকদারকে না পেয়ে দুদক তাঁর স্ত্রী লাকী আকতার (৩০) ও প্রতিবেশী সাহাব উদ্দিন তালুকদারের স্ত্রী ঝুমা আকতারকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাঁদের মুচলেকা নিয়ে কর্ণফুলী থানার মাধ্যমে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পরে জব্দ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ২০ সেপ্টম্বর শনিবার দিবাগত রাতে ফের অভিযান চালায় দুদক। প্রায় দুই ঘণ্টার অভিযানে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়। অভিযানে দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম, কর্ণফুলী থানার পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, ঢাকা থেকে আসা দুদকের একটি দল জব্দ করা নথিপত্র যাচাই-বাছাই করছে। এরপর বিস্তারিত জানা যাবে এগুলো কী সংক্রান্ত।

দুদক ঢাকার উপপরিচালক মশিউর রহমান বলেন, আমরা রুখমিলা জামান চৌধুরীর গাড়ির চালক মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করেছি। এগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla