1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় নারী-শিশুসহ ৩১ রোহিঙ্গা আটক - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় নারী-শিশুসহ ৩১ রোহিঙ্গা আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় ক্যাম্প থেকে পালিয়ে আসার পথে নারী-শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পারকি সমুদ্রসৈকতের কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মো. আমিন (৩৩), ইমাম হোসেন (৩১), রুহুল আমিন (২৮), মোবারক হোসেন (১৮), মো. করিম (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুজাইফা (২৬), আনোয়ারা (২৭), উম্মে সালমা (২৪), হাসিনা (৩০), রেহেনা (১৩), রশিদা (৩৩), সুমাইয়া (১৮) ও শহিদা (২৩)।

সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা আর্মি ক্যাম্পের একটি পেট্রোল টিম দুধকুমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা জানান, আটক রোহিঙ্গারা ২ দিন আগে এক দালালের সহায়তায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। পরবর্তীতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম শহর ও রাজধানী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তারা। তাদের উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের সঙ্গে মিশে গিয়ে অচেনা পরিচয়ে বসবাস করা।

এ ঘটনায় জানা গেছে, দালাল চক্র ৭টি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা নিয়েছিল। সেই অর্থের বিনিময়ে নৌকাযোগে তাদের ভাসানচর থেকে চট্টগ্রামের আনোয়ারায় পৌঁছে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ভৌগোলিক কারণে আনোয়ারা এলাকা সমুদ্রপথে প্রবেশযোগ্য হওয়ায় দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা এখানে প্রবেশের চেষ্টা করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও সুযোগসন্ধানী দালাল চক্র এখনো সক্রিয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla