1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আখতার হোসেন (৪০) গ্রেফতার হয়েছে। তিনি সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনী মেম্বারের ছেলে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেনাবাহিনীর ৩৮ এডি রেজিমেন্টের আনোয়ারা আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানে আখতারকে তার বাড়ির গোপন কক্ষ থেকে আটক করা হয়।

অভিযানে একটি নকল পিস্তল, ১৮টি দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা, গ্রেনেড সদৃশ বস্তু, সামরিক ওয়াকিটকি সেট, কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিমকার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ড, বিদেশি মদের বোতলসহ নির্যাতনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর তথ্যমতে, আখতারের বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় ১০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, আটককৃত আখতারকে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla