1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন হুমকির মুখে বেড়িবাঁধ, নদী ধসে যাচ্ছে, জমিও গ্রাস করছে নদী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

 সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন হুমকির মুখে বেড়িবাঁধ, নদী ধসে যাচ্ছে, জমিও গ্রাস করছে নদী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 আনোয়ারা প্রতিনিধি

 আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ ও ফসলি জমি। প্রতিদিন ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যেই বাণিজ্যিকভাবে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাঙ্গু নদীর তিনমুখ এলাকা ও আশপাশের বিভিন্ন পয়েন্ট থেকে ১০ থেকে ১২টি ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যেই বালু তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। জোয়ার-ভাটার সময় মিলিয়ে প্রতিটি ড্রেজার দিনে অন্তত দুই থেকে তিনবার বালু উত্তোলন করে থাকে।

নদী তীরবর্তী বাসিন্দাদের অভিযোগ, অব্যাহত এই বালু উত্তোলনের কারণে নদীর তীর ধসে পড়ছে, ফলে ফসলি জমি ও বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। তবুও প্রভাবশালীদের ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। 

স্থানীয়রা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী তীরবর্তী এলাকা ও বেড়িবাঁধ রক্ষার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

হাইলধর গ্রামের একাধিক ব্যাক্তি পূর্ব বাংলাকে জানান, বালু ব্যবসায়ীরা রমরমা ব্যবসা করে গেলেও প্রতিবাদ করতে পারছেনা কেউ। কারণ বালু উত্তোলনকারী সিন্ডিকেটটি প্রভাবশালী হওয়ায় প্রতিবাদকারীদের নানাভাবে হয়রানি ভয়ভীতি এমনকি মামলা দেওয়ার হুমকী দেয়।
আমাদের চোখের সামনে নদী ধসে যাচ্ছে, জমি হারিয়ে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নেই।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla