1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চারণ সাংবাদিক  সাঈদুর রহমান রিমনের ইন্তেকাল ও জানাজা  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চারণ সাংবাদিক  সাঈদুর রহমান রিমনের ইন্তেকাল ও জানাজা 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)’র স্থায়ী সদস্য দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকসহ বহু পুরস্কারে বিজয়ী সাঈদুর রহমান রিমনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বাদ যোহর ডিআরইউ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সাঈদুর রহমান রিমনের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডিআরইউর কার্যনির্বাহী কমিটি।

জানা যায়,  ৩০ জুলাই বুধবার গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পেশাগত কাজে গিয়ে সকাল ১১টার দিকে রিমন  বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে প্রথমে তাকে নরওয়ে বাংলাদেশ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে পাশের একটি প্রাইভেট হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাহউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসকরা দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

জানাজা পূর্ব সমাবেশে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুম সাংবাদিক নেতা সাঈদুর রহমান রিমনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন। বক্তব্য রাখেন, ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ভারপ্রাপ্ত সভাপতি উমর ফারুক আলহাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ প্রমুখ।

এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র যুগ্ম আহ্বায়ক সোহাগ আরেফিন ও গাজী মোবারকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla