1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম শহরে বি-বাড়িয়া গেস্ট হাউসে এসব কী হচ্ছে? - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম শহরে বি-বাড়িয়া গেস্ট হাউসে এসব কী হচ্ছে?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের সিনেমা প্যালেসের অদুরে রাস্তার উত্তর পাশে বি-বাড়িয়া গেস্ট হাউস। বিশাল সাইনবোর্ড রয়েছে এই গেস্ট হাউসের। থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়ী অনুমোদন নিয়ে আবাসিক হোটেলের আড়ালে চলছে এই গেস্ট হাউসে পতিতালয়। সশস্ত্র বাহিনী, সাদা পোষাকে পুলিশ, গণমাধ্যম কর্মী, ডিবি, এসবি, সিআইডি, মানবাধিকার কর্মী ও সচেতন ব্যাক্তিরা এ বিষয়ে খোঁজ নিলেই এর সত্যতা মিলবে। আজ বিকালে আমাদের প্রতিনিধি এই বিষয়ে নিশ্চিত হয়ে হাউস পরিচালক সিরাজ নামক ব্যাক্তির মোবাইলে ফোন দিলে আধা ঘন্টা পর ফোনে বিস্তারিত জানাবেন বলে লাইন কেটে দেন।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিবাসী সিরাজ। এই সিরাজ স্টেশন রোড এরিয়ায় একটি ও বি-বাড়িয়া গেস্ট হাউস ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থেকে বিপুল পরিমাণ কালো টাকা কামিয়ে নিচ্ছে।সে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের নামে ঘৃন্য ও সমাজবিধ্বংসী এই ভয়াবহ অপরাধে লিপ্ত রয়েছে। সে পরিচ্ছন্ন এক বিএনপি নেতার নাম বিক্রি করে নিজের আখের গোচানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বি-বাড়িয়া গেস্ট হাউসে কেউ ভুলবশত রুম ভাড়া নিলে তারা বিব্রত অবস্থায় পড়ে যায়। অনেকে ভাড়া পরিশোধ করেও তাদের এইসব কর্মকাণ্ড দেখে রুম ছেড়ে চলে যায়। গেস্ট হাউসের নিকট উত্তরে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা এ হাউসের বিরুদ্ধে আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে। ছাত্রছাত্রীরা অসামাজিক কর্মকাণ্ড বন্ধে মানববন্ধনসহ গেস্ট হাউসটি সিলগালা করার দাবীতে আন্দোলন করতে পারেন যে কোন সময়। এদিকে বৈশষ্য বিরোধী ছাত্রদের কানেও গেছে খবরটি।

এই গেস্ট হাউসে কয়েকটি রুম পতিতাদের জন্য বরাদ্ধ রয়েছে। এখানে রাতে ইয়াবা সেবন ও জুয়ার আসরও বসে । ঘণ্টা হিসেবেও এখানে রুম ভাড়া দেয়া হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla