1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আল আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

আল আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

  লাখে মাসিক ১২০০ থেকে ১৫০০ টাকা মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের সাথে প্রতারণা

মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় বড় ধরনের ব্যবস্থা নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতারণার মাধ্যমে গঠিত এই বিপুল সম্পদ ও প্রতিষ্ঠানগুলো আদালতের আদেশে ক্রোক করেছে সংস্থাটি।

রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের রেজিস্ট্রেশনে গড়ে ওঠা আল-আকাবা সমিতি সাধারণ জনগণকে স্বল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১৩ থেকে ১৪ হাজার গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে। প্রতি লাখে মাসিক ১২০০ থেকে ১৫০০ টাকা মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করা হয়। শুরুতে কিছু মুনাফা দিলেও পরে সমিতির পরিচালকরা অফিস তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যান।

প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থে সমিতির মালিকরা নিজেদের নামে জমি, গার্মেন্টস, ইটভাটা ও প্লটসহ বিভিন্ন স্থাবর সম্পত্তি কেনেন। এসব সম্পদের পরিমাণ প্রায় ৩১১৩ শতাংশ। এর মধ্যে রয়েছে জামালপুর সদর উপজেলার গহেরপাড়ায় ১৫ একর জমির ওপর গড়া ‘আলফা অস্ট্রোবিকস’ ইটভাটা এবং গাজীপুরের দক্ষিণ সালনায় ৩৫০ শতাংশ জমির ওপর নির্মিত ‘আলফা ড্রেসওয়ার’ গার্মেন্টস কারখানা। এছাড়া বসুন্ধরা আবাসিকে ৯টি প্লটসহ আরও বহু জমি ও অবকাঠামো রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও জামালপুর জেলায়।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, অনুসন্ধান কর্মকর্তা পরিদর্শক মো. ছায়েদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত ৯ জুলাই এসব সম্পত্তির ওপর ক্রোকাদেশ দেন। একইসঙ্গে অভিযুক্তদের বিদেশ গমন রোধে আদালত নির্দেশনা দেন।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। দ্রুতই দায়ীদের বিরুদ্ধে মামলা রুজু ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla