1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পটিয়ায় অবৈধ গ্যাস ফিলিং কারখানার সন্ধান, ৫১২টি সিলিন্ডার জব্দ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পটিয়ায় অবৈধ গ্যাস ফিলিং কারখানার সন্ধান, ৫১২টি সিলিন্ডার জব্দ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি |

চট্টগ্রামের পটিয়ায় অবৈধ একটি গ্যাস ফিলিং কারখানার সন্ধান মিলেছে। অবৈধভাবে মজুত করা এ কারখানা থেকে ৫১২টি গ্যাসের বোতল উদ্ধার করা হয়েছে। ১০জুলাই বুধবার ভোর রাতে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়ার একটি কারখানা থেকে সেনাবাহিনীর পটিয়ার একটি টিম অভিযান চালায়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে না পারলেও অবৈধ গ্যাস ফিলিংয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় থানা পুলিশও উপস্থিত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ এ কারখানার মালিক চন্দনাইশ উপজেলার আবদুর রহিম। তিনি চন্দনাইশ থানা পুলিশকে ফাঁকি দিয়ে সীমান্তে পটিয়ার মুজাফরাবাদে গ্যাস ফিলিং কারখানা চালু করে। সেনাবাহিনীর পটিয়া ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন গ্যাসের বোতল জব্দ করে। অভিযানের সময় পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্যসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল। গ্যাসের সিলিন্ডার ছাড়াও গ্যাস ফিলিং করার হাওয়া মেশিন ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এসময় খবর পেয়ে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়। পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য জানান, অবৈধ গ্যাস ফিলিং কারখানার সন্ধান পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় থানা পুলিশও উপস্থিত ছিল।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla