1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে পিস্তল ও ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টেকনাফে পিস্তল ও ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশী পিস্তল ও ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এই এলাকায় একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক মোটর সাইকেলটি থামানো হয়। পরবর্তীতে মোটর সাইকেল আরোহীর কাছে রক্ষিত ব্যাগ তল্লাশী করে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মোটর সাইকেল চালক এর দেহ তল্লাশী করে কোমর হতে ১ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গোলাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

 

মঙ্গলবার ২৪ জুন দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

 

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ব বাংলা পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে,  দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla