1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ জুন সোমবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শিশুপার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এই এলাকায় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক গাড়ীটি থামানো হয়। পরবর্তীতে উক্ত গাড়ি তল্লাশী করে গাড়ীর ব্যাক ডালায় রাখা একটি ব্যাগ হতে ৩,০০,০০০ (তিন লক্ষ মাত্র) টাকা মূল্যের ১০ কেজি গাজা জব্দ করা হয়। কোস্ট গার্ড আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং গাড়িতে অবস্থানরত অন্য ৪ জন ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেখা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য পূর্ব বাংলাকে নিশ্চিত করেন।

জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla