1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হারাগাছ থানায় টাকা দিয়ে ছাড়া পেল মাদক কারবারি, দুই পুলিশ প্রত্যাহার - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হারাগাছ থানায় টাকা দিয়ে ছাড়া পেল মাদক কারবারি, দুই পুলিশ প্রত্যাহার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলায় মাদকসহ এক ব্যবসায়ীকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানা পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলের বিরুদ্ধে। ২৫ মে রবিবার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আটকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ওই মাদক ব্যবসায়ীকে দেওয়া হয়।

এ ঘটনায় ২৬ মে সোমবার এএসআই ও কনস্টেবল দুই পুলিশ সদস্যকে থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

এ বিয়য়ে জানতে চাইলে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল এ ব্যাপারে কথা বলতে পারবেন বলে জানিয়ে ডিসি ক্রাইমের সঙ্গে কথা বলতে বলেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই (নিরস্ত্র) রনি মিয়া পিপিএম. বিপি নং ৯৭১৬১৮৯৮৫১ এবং কনস্টেবল তরিকুল ইসলাম বিপি নং ৮২০৬১০৭৮১৮।

থানা পুলিশের একটি সুত্র জানায়, ২৫ মে রবিবার সন্ধার দিকে থানার ওসি ও ডিউটি অফিসারকে অবগত না করে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম দুইজন মোটরসাইকেলে করে ব্যারাক থেকে বের হয়। সন্ধা সাড়ে ৭টার দিকে তারা দুইজন হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আবুল কালাম নামে এক মাদক কারবারীকে ৯ বোতল ফেনসিডিল সহ আটক করে। পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিকে) অবগত না করে সাড়ে ১৩ হাজার টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয় এএসআই রনি ও কনস্টেবল তরিকুল। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানতে পেরে রাতেই বিষয়টি রংপুর মেট্টোপলিটন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। খবর পেয়ে রংপুর মেট্টোপলিটন ডিসি ক্রাইম আহমেদ মারুফ রাতেই হারাগাছ থানায় এসে ঘটনার সত্যতা পাওয়ার পর এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো নির্দেশ দেন।

এ ব্যাপারে এএসআই রনি মিয়া বলেন, মাদক কারবারীকে ছেড়ে দেওয়া হয় নাই। পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ওসি স্যারকে অবগত করা হয়নি। থানায় ফিরে গিয়ে বিষয়টি ওসি স্যারকে অবগত করবেন। কিন্তু তার আগেই ওসি স্যার জানতে পেরেছেন।

দুপুরে সোয়া ১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্টোপলিটন ডিসি ক্রাইম আহমেদ মিটিংয়ে আছেন পরে কথা বলনে বলে ফোন কেটে দেন। পরে তাঁকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ

তবে রংপুর রংপুর মেট্টোপলিটন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি), উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস মো: হাবিবুর রহমান বলেন, সাত কিংবা নয় বোতল ফেনসিডিল উদ্ধার করে সাড়ে ১৩ হাজার টাকার বিনিময়ে মাদক কারবারীকে ছেড়ে দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সোমবার সকালে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাদের দুইজনকে সাসপেন্ড করা সহ বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla