1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাউজানে পুলিশের অভিযানে রাঙ্গামাটি- চট্টগ্রাম রুট থেকে ছিনতাইকৃত ট্রাকসহ ৮ গরু উদ্ধার - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

রাউজানে পুলিশের অভিযানে রাঙ্গামাটি- চট্টগ্রাম রুট থেকে ছিনতাইকৃত ট্রাকসহ ৮ গরু উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় ব্যবসায়ীর গরুর গাড়ি আটকে ট্রাকসহ ৯টি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইঁয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রবিবার ১৮ মে সকালে সাড়ে ৮টায় ট্রাকসহ সাড়ে ৬লাখ টাকা মূল্যের ৮টি গরু উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রাউজান থানা সূত্র মতে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির পার্বত্যাঞ্চলের দুর্গম পাহাড়ি জনপদের মাইনী থেকে ৯টি গরু কিনে ট্রাকে (চট্টমেট্রো-ন-১১-৭৭৪৬ করে বোয়ালখালীর উদ্দেশ্য যাত্রা শুরু করেন মৌসুমী গরু ব্যবসায়ী আবদুর রহিম। শনিবার রাত ১২টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় ৪-৫জন ছিনতাইকারী গাড়ি আটকে ব্যবসায়ীসহ চালককে ধাক্কা দিয়ে নামিয়ে গাড়িতে উঠে ট্রাকভর্তি ৯টি গরু, ব্যবসায়ীর ব্যাগে থাকা নগদ ১লাখ টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়। পরে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়াকে অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার বাগান থেকে ট্রাকসহ ৮টি গরু উদ্ধার করে। ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল-১৭-১৫৭৮) জব্দ করা হয়। এদিকে রাউজান থানা পুলিশ কর্তৃক গরু উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়লে চুরি যাওয়া গরুর মালিকেরা থানায় ভীড় করতে দেখা যায়। তাদের একজন নাছির উদ্দিন বলেন, গত শনিবার রাতে তার ৪টি গরু চুরি হয়েছে। তবে থানায় থাকা গরুগুলোর মধ্যে আমার গরু নেই। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, সড়কে গাড়ি আটকে গরু ছিনতাইয়ের বিষয়টি আমাদের অবহিত করার সাথে সাথে অভিযান শুরু করি। অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান থেকে ৮টি গরু উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতিকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরও একটি গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। মোটরসাইকেলের সূত্র ধরে আসামীদের শনাক্ত করা গেছে, মামলার পক্রিয়া চলছে। যাদের শানাক্ত করা হয়েছে তাদের নামে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে গরুগুলো মালিকের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla