1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাউজানে দু' দিনের ব্যবধানে দুর্ধর্ষ সন্ত্রাসীদের গুলিতে ২ জন খুন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাউজানে দু’ দিনের ব্যবধানে দুর্ধর্ষ সন্ত্রাসীদের গুলিতে ২ জন খুন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে রাউজানে দিন দুপুরে এক যুবককে হত্যা ; এক জন আহত

রাউজান প্রতিনিধি
—
চট্টগ্রামে সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত রাউজানে সশন্ত্র সন্ত্রাসীদের গুলিতে আজ দিনদুপুরে এক যুবক নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে আমাদের রাউজান সংবাদদাতা মুহাম্মদ জাহাঙ্গীর নেওয়াজ জানায়, ঘুম থেকে ডেকে নিয়ে মো.ইব্রাহিম (২৬) নামে এক যুবককে প্রকাশ্যে দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান গাজীপাড়া এলাকার সিএনজি স্টেশনের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার মো.আলমের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিক্সা করে এসে অতর্কিতভাবে একদল অস্ত্রাধারী সন্ত্রাসী গুলি করে ইব্রাহিমকে হত্যা করে। নিহতের পরিবারের দাবী তাকে কে বা কারা ফোন করে ঘুম থেকে ডেকে নিয়ে আসে। পরে গুলি করে হত্যা করেছে।
নিহতের চাচা ও রাউজান ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবদুল হালিম বলেন, আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ সিএনজি করে এসে একদল সন্ত্রাসী গুলি চালায়। আমাকে তাক করেও গুলি করেছিল। দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচাই। আমার ভাতিজার সাথে করো শত্রুতামি নাই। রাউজানে প্রতিনিয়ত খুন হচ্ছে। এভাবে চলতে পারেনা। আমরা কেউই নিরাপদ নই।
এইঘটনা করে চলে যাওয়ার সময় উপজেলার কদলপুর ইউনিয়নে মো.নাইম নামের এক সিএনজি অটোরিক্সা চালককেও গুলি করে আহত করে সন্ত্রাসীরা। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এবিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এক যুবককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত করে বিস্তারিত জানাবো।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla