1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে কক্সবাজারে ৫ লক্ষ পিস ইয়াবাসহ ২১ জন ইয়াবা পাচারকারী আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে কক্সবাজারে ৫ লক্ষ পিস ইয়াবাসহ ২১ জন ইয়াবা পাচারকারী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

গোপন সংবাদের ভিত্তিতে ১১ এপ্রিল  শুক্রবার মধ‌্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র‌্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বীচ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুইটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোট দুটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় একজন মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল বোট দুটিকে ঘন্টা ব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোট দুটি তল্লাশী চালিয়ে বোটের ভিতর কাঠের পাটাতনের নিচে রক্ষিত বরফের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ লক্ষ পিস ইয়াবাসহ ২১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা পাচারকারীদের মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া ও কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটককৃত ইয়াবা পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও বোট দুটির  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১১ এপ্রিল দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla