1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার চট্টগ্রামে ৮২ শতাংশ ইটভাটা অবৈধ সিডিএ চেয়ারম্যানের নতুন মিশন নগর উন্নয়নে সিডিএ’র মহাপরিকল্পনা সিএমপি’র সদরঘাটে মারামারি মামলায় আটক ১ নতুন ল্যান্ডফিল হবে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদান জাইকার  ইকোনমিক গেটওয়ে অ্যান্ড লাইফলাইন অব বাংলাদেশ শীর্ষক সেমিনার: সময়ের সাথে দরকার নতুন দৃষ্টিভঙ্গি -চসিক প্রশাসক, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও: আজাদী সম্পাদক পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী   সদরঘাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদী স্বরণে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে: রাষ্ট্রপতি

চট্টগ্রামের আবদুল জব্বারের এবারও ১১২তম বলীখেলা ও মেলা স্হগিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৫২৩ বার পড়া হয়েছে

১৯০৯ সাল থেকে প্রতি বছর ১২ ই বৈশাখ দেশের ঐহিহ্যবাহী জব্বারের বলী খেলা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এটা চট্টগ্রামের মানুষের প্রাণের মেলা । কোভিড-১৯ করোনা পরিস্থিতি এখানে উন্নতি না হওয়ায় এবং জনসমাগম ঝুঁকিপূর্ণ থাকায় আগামী ১৪২৮ বাংলা ১২ বৈশাখ মেলা ও খেলা স্থগিত ঘোষনা করা হয়। বিশ্বজুড়ে করোনা মহামারী প্রভাবে মানুষ স্বাভাবিক জীবন যাত্রা নিয়ন্ত্রত হয়ে পড়লে ১৪২৭ বাংলার এই মেলা ও খেলা স্থগিত করে মেলা কমিটি। পরিস্থিতি উন্নতি হলে আবার এই প্রাণে মেলা ও বলীখেলা অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং কালে মেলা কমিটি এই ষোষণা দেন। আজ বেলা ১১:৩০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, সহ সভাপতি সাংবাদিক নেতা চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, বলীখেলা ও মেলা কমিটির সহ সভাপতিদ্বয় যথাক্রমে সাবেক কাউন্সিলর এম এ মালেক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর এস এম জাফর, সাবেক কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব, আখতার আনোয়ার বাদল, সাংবাদিক নেতা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবু প্রাসাদ প্রমূখ উপস্হিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla