1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আলহাজ্ব মীর সেকান্দর মিয়ার ইন্তেকাল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আলহাজ্ব মীর সেকান্দর মিয়ার ইন্তেকাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৬৮ বার পড়া হয়েছে

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি সিলসিলায়ে আলীয়া ক্বাদেরীয়ার অন্যতম খেদমতগার আলহাজ্ব মীর মুহাম্মদ সেকান্দর মিয়া (৭২) ১ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৮ঘটিকার সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না- রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্য পীর ভাই রেখেযান। মরহুমের ১ম নামাজের জানাযা ঐদিন বাদে জোহর জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা ময়দানে, ২য় নামাজের জানাযা বাদে মাগরিব দেওয়ানহাট ফায়ার ব্রিগেড মাঠে অনুষ্ঠিত হয়। মীর সেকান্দর মিয়ার ইন্তেকালে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর দিদারুল ইসলাম, অধ্যক্ষ/সচিব আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, করোনা রোগীর সেবা ও মৃতদেহ কাফন-দাফন কর্মসূচীর প্রধান সমম্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি জমির উদ্দীন মাস্টার, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি আলহাজ্ব তছকির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আল কাদেরী, মুহাম্মদ মঈন উদ্দিন রুপন শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ যে মীর মুহাম্মদ সেকান্দর মিয়া গাউসিয়া কমিটি ডবলমুরিং থানার সভাপতি, হাসান আলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, গাউসিয়া তৈয়্যবিয়া মোজাহেরিয়া-মকসুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, পোস্তর পাড়া মীর বাড়ী সরকারি প্রাইমারী বালিকা বিদ্যালয়ের সভাপতি, বাংলাদেশ মোটর পার্টস এন্ড টায়ার- টিউব ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সহ অসংখ্য ধর্মীয় ও সামাজিক সংস্থার সাথে জড়িত।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla