1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে মোটর সাইকেল নিয়ে গেলো চোর, থানায় হারানো ডায়েরী ! - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বোয়ালখালীতে মোটর সাইকেল নিয়ে গেলো চোর, থানায় হারানো ডায়েরী !

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যক্তির মোটর সাইকেল নিয়ে চম্পট দিয়েছে চোর। চুরির ঘটনাটি সিসিটিভির ক্যামরায় ধরা পড়লেও থানা পুলিশ তা চুরি হিসেবে মানতে নারাজ। ফলে হারানো ডায়েরী (নং-২৪০) করেছেন মোটর সাইকেল মালিক। রবিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া পিওর ডেইরি ফার্মের সামনে থেকে মো.শাহেদের হিরো গ্ল্যামার মডেলের মোটর সাইকেলটি ( চট্টমেট্রো হ-১৫-৬৫৮৩) চুরি হয়ে যায়। বিষয়টি ফার্মের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ক্যামেরার ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৫টা ১২ মিনিটের সময় এক যুবক মোটর সাইকেলটি কয়েক সেকেন্ডের মধ্যে চালু করে দ্রুত চম্পট দেয়। চুরি যাওয়া মোটর সাইকেলটি ফিরে পাওয়ার আশায় বোয়ালখালী থানার দ্বারস্থ হন ভুক্তভোগী মো. শাহেদ। তিনি থানা পুলিশের দায়িত্বরত অফিসারকে ঘটনাটি খুলে বলেন এবং সিসিটিভির ভিডিও ফুটেজটি দেখালেও পুলিশ হারানো ডায়েরী করার পরামর্শ দেয়। ফলে হারানো ডায়েরী করেছেন থানায়। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা মো.শাহেদ বলেন, রবিবার সন্ধ্যা ৫টার সময় ফার্মের সামনে মোটর সাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করি। এর আধ ঘণ্টা পর বের হয়ে দেখি গাড়ীটি নেই। পরে সিসিটিভি ক্যামরা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হই। এ  ব্যাপারে থানায় গেলে পুলিশ মোটর সাইকেল হারানোর জিডি (সাধারণ ডায়েরী) করতে বলেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। তবে সংগঠিত ঘটনার ক্ষেত্রে জিডির সুযোগ নেই বলে জানিয়েছেন এ্যাডভোকেট শফিউল আলম খোকন। তিনি বলেন, অপরাধ সংঘঠিত হয়ে গেলে প্রতিকার বা ন্যায় বিচারের জন্য মামলা হবে। আস্ত একটি মোটর সাইকেল হারিয়ে যাবার ব্যাপারে তিনি বলেন, বিষয়টি হাস্যকর।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla