1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জম্মু কাশ্মীরে 'বন্দুকযুদ্ধে' ৩ জঙ্গি নিহত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জম্মু কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জঙ্গি নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৫৩৫ বার পড়া হয়েছে

   সন্ত্রাস দমনে জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য পেলো ভারতীয় সেনাবাহিনী। (সোমবার ২২ মার্চ) শোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় তিন জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার দুই সদস্য।

সংবাদ মাধ্যম ইন্ডিয়া ব্লুমসের বরাতে জানা যায়, কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, শোপিয়ানের বন্দুক যুদ্ধে লস্করের দুই জঙ্গি নিহত হয়েছে। এবং কাউন্টার এটাকে মোট তিন জঙ্গি নিহত হয়েছে।চলতি মাসেই শোপিয়ান জেলায় সেনা, আধা সামরিক বাহিনী ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি। মূলত, যুবকদের মগজধোলাই করে তাদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার কাজ করত ওই জঙ্গি। শোপিয়ান জেলায় জইশের প্রধান ছিল সে। তার মৃত্যুতে সংগঠনটি বড়সড় ধাক্কা খেয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ১০ মার্চ জম্মু ও কাশ্মীরে নিকেশ হয় কুখ্যাত জঙ্গি সংগঠন ‘আল বদর’-এর প্রধান গানি খোয়াজা। উপত্যকায় একাধিক সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে রয়েছে পাক মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনটি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla