1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সম্পত্তি না দেওয়ায় মা-বাবা ও ভাইকে জবাই করে হত্যা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সম্পত্তি না দেওয়ায় মা-বাবা ও ভাইকে জবাই করে হত্যা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

মিরসরাইয়ে একই পরিবারের তিন জনকে জবাই করে হত্যার ঘটনায় ওই বাড়ির বড় ছেলে সাদেক হোসেন সাদ্দামকে (৩০) আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ছাড়া তার স্ত্রী আইনুর নাহার পুলিশ হেফাজতে আছেন। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সাদ্দাম মা জোছনা আরা (৪৫), বাবা মো. মোস্তফা সওদাগর (৫৬) ও মেজো ভাই আহমদ হোসেনকে (২৫) হত্যা করে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরিটি উদ্ধার করেছে।

বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টায় উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনা পাহাড় গ্রামের মোস্তফা সওদাগরের বাড়িতে এই ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে।

৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির আহমদ ভাসানী বলেন, ‘মোস্তফা ওরফে মোস্তফা সওদাগর ভালো মানুষ ছিলেন। সম্প্রতি দুই ছেলেকে বাদ দিয়ে বাড়ির জমিটি ছোট ছেলে, মেয়ে ও স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেওয়ায় বড় ছেলের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। বড় ছেলে ঘরে খরচের টাকা কম দিতো। মেজো ছেলের বিয়ের জন্য টাকা চাওয়ায় আবারও  ঝগড়া হয়েছিল। যার জেরে এমন হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’

জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন, ‘বাবা, মা ও ভাইকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বড় ছেলে সাদেক হোসেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরিটিও উদ্ধার করা হয়েছে। পারিবারিক সম্পত্তির বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকে আসা পিবিআই ও সিআইডি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla