1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় টেকনাফের ২ সাংবাদিক ইয়াবা পাচারকালে র‍্যাবের হাতে আটক ২ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় টেকনাফের ২ সাংবাদিক ইয়াবা পাচারকালে র‍্যাবের হাতে আটক ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৫৪৩ বার পড়া হয়েছে
 আনোয়ারা প্রতিনিধি
 উপজেলার বরুমছড়া এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচারকালে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার ৬৪৫ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, টেকনাফ উপজেলার মোঃ কাইয়ুম শরীফের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৮) ও একই উপজেলার মোঃ আমিনের ছেলে কবির আহাম্মেদ (৩১)। তারা দুইজনই টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশনের সাংবাদিক বলে পরিচয় দেন ।
২১ মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মোটর সাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার দুপুর সাড়ে ১১টার সময় র‍্যাবের একটি আভিযানিক দল আনোয়ারা উপজেলান বরুমছড়া রাস্তার মাথা ইউরো স্টার ইউনিক পয়েন্ট ক্রোকারিজ দোকানের সামনে বাঁশখালী-চট্টগ্রাম পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটর সাইকেল এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটর সাইকেলটিকে থামানোর সংকেত দিলে মোটর সাইকেলটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে শহিদুল ইসলাম (২৮) ও কবির আহাম্মেদ (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের মোটর সাইকেলের (চট্ট-মেট্রো-ল-১৪-২৯৪০) তেলের ট্যাংকির ভিতর থেকে ১৭ হাজার ৬৪৫ ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে তারা দুইজন দুটি সাংবাদিকতার আইডিকার্ড প্রদর্শন করে নিজেদেরকে টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৬৪৫ ইয়াবাসহ শহিদুল ইসলাম ও কবির আহাম্মদ কবির নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla