1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লকডাউনে বলিউড তারকারা যেভাবে শরীর ফিট রাখছেন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

লকডাউনে বলিউড তারকারা যেভাবে শরীর ফিট রাখছেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৬৪০ বার পড়া হয়েছে

কোভিড ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে বিভিন্ন দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময়টাতে শারীরিক সুস্থতা খুব প্রয়োজন। সে জন্য নিয়মিত ব্যায়াম ও সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। বলিউডের অনেক সেলেব্রিটিরা সে কথাটাই বলছেন বারবার।

লকডাউনে বলিউড তারকারা যেভাবে শরীর ফিট রাখছেন 

লকডাউনে শুটিং থমকে গেছে। তাই বলে শরীরচর্চায় বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না বলিউড সেলিব্রেটিরা। কারণ গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা মানে নিজেকে সবসময় ফিট রাখতে হবে। নিজের শরীরচর্চার আপডেট তারা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন। এবং নেট নাগরিকদের করোনাকালীন সময়ে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে ইতিবাচক বার্তাও দিয়ে যাচ্ছেন।

লকডাউনে বলিউড তারকারা যেভাবে শরীর ফিট রাখছেন 

করোনাকালে বলিউড সেলিব্রিটিরা বাড়িতে থেকেও নিজের শরীরের খেয়াল রাখতে পিছপা হচ্ছেন না। গেল বছরের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন রাকুল প্রীত সিং। সে সময় লম্বা সময় নিভৃতবাসে ছিলেন তিনি। কোভিড থেকে সুস্থ হওয়ার পর শরীরচর্চায় আরো বেশি মনযোগী হয়েছেন রাকুল।

নিয়মিত জিম করার পাশাপাশি যোগব্যায়াম, কিক বক্সিং-এ নিজেকে ফিট রাখার কোনো প্রচেষ্টাই বাকি রাখছেন না রাকুল প্রীত সিং। সেই মতো ফ্যানদেরও তিনি মাঝেমধ্যেই ফিটনেস টিপস দিচ্ছেন। কিছুিদন আগে শরীরচর্চার পরেই নিজের ওয়ার্কআউট ড্রিঙ্কের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাকুল। সঙ্গে সেই স্বাস্থ্যকর ড্রিঙ্কে কী কী রয়েছে সেটাও খোলসা করেছেন তিনি।

লকডাউনে বলিউড তারকারা যেভাবে শরীর ফিট রাখছেন 

বয়স আন্দাজে অনিল কাপুরের ফিটনেস নিয়ে ইন্ডাস্ট্রিতে কম চর্চা হয়না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় অনিল তার শরীরচর্চার একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি দেখার পর তার ভক্ত-অনুরাগীরা খুবই খুশি। কারণ এই কঠিন সময়ের মধ্যেই অভিনেতা শরীরচর্চা করছেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লকডাউন মানতে হবে। কিন্তু সেই সময়টা কীভাবে কাটাবেন সেটা নিজেকেই ভাবতে হবে।’লকডাউনে বলিউড তারকারা যেভাবে শরীর ফিট রাখছেন 

শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত বরাবরই ফিট থাকতে পছন্দ করেন। লকডাউনের মধ্যে তিনি বাড়ির বাগানকেই শরীরচর্চার জন্য বেছে নিয়েছেন। সেখানে রীতিমতো শরীরচর্চার সরঞ্জাম নিয়ে ব্যস্ত তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়েছে। মালাইকা আরোরাকে বি-টাউনে সবাই ফিটনেস ফ্রিক হিসেবেই জানে। তিনি যোগব্যায়াম ও শরীরচর্চার ভিডিও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

লকডাউনে বলিউড তারকারা যেভাবে শরীর ফিট রাখছেন 

করিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভক্ত-অনুরাগীদের ইতিবাচক বার্তা দেন। করিনা বলেন, শুধু ওয়ার্কআউট নয়, পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য দৈনন্দিন স্বাস্থ্যসম্মত খাবার ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিতে হবে। লকডাউনে ঘরে বসে থাকা মানে কিন্তু শরীরচর্চা বন্ধ করা যাবে না। শরীর সচল রাখতে হবে সবসময়। এতে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, যা এ সময়টাতে খুব প্রয়োজন।সৌজন্য ইত্তেফাক

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla