1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে শনাক্ত ৪২১, মৃত্যু ৪ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রামে শনাক্ত ৪২১, মৃত্যু ৪

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৯৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪২১ জন। এ সময় করোনায় মৃত্যু হয়েছে চার জনের। শনাক্তের হার ৩৪.১৭ শতাংশ। একদিনের ব্যবধানে মৃত্যু কমলেও শনাক্তের হার বেড়েছে।

আজ (শুক্রবার) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে এক হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৮৪ জন এবং বিভিন্ন উপজেলার ১৩৭ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার দুই জন, সাতকানিয়ার দুই ওজন, বাঁশ-খালীর একজন, আনোয়ারার আট জন, চন্দনাইশের একজন, পটিয়ার তিন জন, রাঙ্গুনিয়ার ছয় জন, রাউজানের ১৫ জন, ফটিকছড়ির ১৪ জন, হাটহাজারীর ১৬ জন, সীতাকুণ্ডের ৩৬ জন, মিরসরাইয়ের ৩০ জন ও সন্দ্বীপের তিন জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৭৩৭ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৬ হাজার ৫৪৭ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৩ হাজার ১৯০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া চার জনের মধ্যে দুই জন নগরের ও দুই জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭৯ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৩১ জন।

বৃহস্পতিবার (১ জুলাই) চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছিল ৫৫২ জনের। মৃত্যু হয়েছিল পাঁচ জনের। শনাক্তের হার ছিল ২৬.৭৭ শতাংশ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla