1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পারস্পারিক অংশীদারিত্ব জোরদারে আলোচনায় ভারত এবং বতসোয়ানা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পারস্পারিক অংশীদারিত্ব জোরদারে আলোচনায় ভারত এবং বতসোয়ানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫২১ বার পড়া হয়েছে

ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রী পর্যায়ের বৈঠক করেছে ভারত এবং আফ্রিকান রাষ্ট্র বতসোয়ানা। বৈঠকে দু দেশের মধ্যকার স্বাস্থ্য, বাণিজ্য, শিক্ষা এবং প্রতিরক্ষা খাত সহ সকল খাতে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যালোচনা পূর্বক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে সম্মত হয়েছে দু দেশ।

গত ১৭ জুন, বৃহস্পতিবার, ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ এবং বতসোয়ানার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. লেমোগাং কাওয়াপ এর নেতৃত্বে উক্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় নিজের বক্তব্যে ২০১৮ সালে বতসোয়ানা ভ্রমণের স্মৃতিচারণ করেন মুরালিধরন।

আলোচনাকালে, বতসোয়ানার তরুণদের দক্ষতা উন্নয়নে প্রতিবছরই ভারত সরকার কর্তৃক গৃহীত নানাবিধ পদক্ষেপ এবং সহযোগিতার জন্য বতসোয়ানা সরকারের পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী কাওয়াপ। পাশাপাশি দেশটির শিক্ষা খাতে ভারত পরিচালিত ই-বিদ্যা এবং স্বাস্থ্য খাতে ই-আরোগ্য কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন তিনি।

পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিকল্পে শীঘ্রই উচু স্তরের আলোচনা এবং সফর আয়োজনে সম্মত হোন দুই মন্ত্রী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla