1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ত্রিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইবিএসএ শেরপাগণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ত্রিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইবিএসএ শেরপাগণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৪৮০ বার পড়া হয়েছে

ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার ফোরামের (আইবিএসএ) শেরপাগণের মধ্যকার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ২০২১ সালের জন্য প্রস্তাবিত আইবিএসএ এজেন্ডা গুলো বাস্তবায়নের ক্ষেত্রে একত্রে কাজ করার মাধ্যমে ত্রিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার এবং গভীর করার প্রয়াস পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।

পরবর্তীতে এক টুইটের মাধ্যমে উক্ত বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (অর্থনৈতিক সম্পর্ক) রাহুল ছাবরার সভাপতিত্বে উক্ত আইবিএসএ শেরপাদের সমন্বয়ে দ্বিতীয় ভার্চুয়াল বৈঠকটি আয়োজিত হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ত্রিপক্ষীয় সম্পর্ক জোরদারে আরও গভীরভাবে কাজ করার ক্ষেত্রে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করণের বিষয়টি তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সভাপতিত্বে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গাঠনিক সংস্কারে ত্বরান্বিত করার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন তাঁরা। এক্ষেত্রে নিরাপত্তা পরিষদে স্থায়ী এবং অস্থায়ী দু বিভাগেই উন্নয়নশীল দেশ গুলোর যথাযথ প্রতিনিধি বৃদ্ধি এবং নিশ্চিতের ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন আদায়েও প্রতিশ্রুতিবদ্ধ হোন তাঁরা।

প্রসঙ্গত, ২০০৩ সালে ব্রাজিলের ব্রাসিলিয়াতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠকের পর থেকে দীর্ঘদিন যাবত একত্রে কাজ করে যাচ্ছে আইবিএসএ ফোরাম। বিশেষ করে পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে স্কিল ডেভেলপিং প্রোগ্রাম বৃদ্ধি এবং প্রশিক্ষণের আধুনিকায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাঁরা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla