1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভারতের টিকার কাঁচামালের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সমর্থন ফ্রান্সের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভারতের টিকার কাঁচামালের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সমর্থন ফ্রান্সের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে

জি-৭ ভূক্ত শীর্ষ দেশগুলো টিকা তৈরীর কাঁচামাল রপ্তানীতে নিষেধাজ্ঞা বহাল রাখায় মধ্যম আয়ের দেশ গুলোতে ভ্যাকসিন উৎপাদন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রোঁ।

গত ১১ জুন, শুক্রবার, যুক্তরাজ্যের কর্ণওয়ালে জি-৭ শীর্ষ সম্মেলন শুরুর ঠিক পূর্বে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।
ম্যাক্রোঁ বলেন, “যেমনটা আমরা সবাই জানি যে, জি-৭ ভূক্ত বেশ কয়েকটি দেশ টিকা উৎপাদনের কাঁচামালের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখছে, যা মধ্যম আয়ের দেশগুলোতে টিকার উৎপাদনে সরাসরি বিঘ্ন ঘটাচ্ছে।”

এসময় নিজ বক্তব্যের উদাহরণ হিসেবে, ভারতের প্রসঙ্গ টানেন ফরাসী প্রেসিডেন্ট। তিনি বলেন, “জি-৭ প্রদত্ত রপ্তানী নিষেধাজ্ঞার কারণে ভারত, বিশেষ করে ভারতের সেরাম ইন্সটিটিউট এর ভ্যাকসিন উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে।”

টিকা উৎপাদন বৃদ্ধি, কাঁচামাল রপ্তানীতে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং টিকার মেধাস্বত্ত্ব সাময়িক প্রত্যাহার সম্পর্কিত ভারত এবং দক্ষিণ আফ্রিকার প্রস্তাবের উপর শীঘ্রই একটি চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ম্যাক্রোঁ। পাশাপাশি নিজের সমর্থনও ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla