1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মুসলমান ছাড়া সব ধর্মের লোকদের নাগরিকত্ব দেবে ভারত, বিজ্ঞপ্তি জারি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মুসলমান ছাড়া সব ধর্মের লোকদের নাগরিকত্ব দেবে ভারত, বিজ্ঞপ্তি জারি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ মে, ২০২১
  • ৫৫১ বার পড়া হয়েছে

ভারতের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করেছে। শুক্রবার ২৮ মে কেন্দ্র সরকার এ বিজ্ঞপ্তি জারি করে। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারী অমুসলিমদের (হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

তারা যাতে অবিলম্বে আবেদন করেন, সেই বার্তাও দেওয়া হয়েছে। নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ ২০১৯-এর মাধ্যমে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ও পার্সিদের সহজেই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের চিহ্নিত করবে ফলে অনাগরিক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে।

২০১৯ এর নাগরিকত্ব আইন (সিএএ) পাসের পর থেকেই ভারত জুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ। এমনকি দাঙ্গাও বাঁধে দিল্লিতে। ২০২০ সালেও সেই সিএএ বিরোধী ঝড় অব্যাহত থাকে। পরবর্তীতে করোনায় বন্ধ হয়েছিল সব প্রক্রিয়া। সূত্র: জি ২৪ নিউজ

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla