1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাংবাদিক মুজাক্কির হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতন-হয়রানীর প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

সাংবাদিক মুজাক্কির হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতন-হয়রানীর প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫৫৪ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেফতার ও দ্রæত বিচার এবং এশিয়ান টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি খালেদ হোসেনের উপর হামলা ও মামলা প্রত্যাহারসহ সারাদেশে চলমান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবীতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন কর্মস‚চি পালিত হয়েছে।

আজ  রোববার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজের আয়োজনে উপজেলা পরিষদ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব সংবাদদাতা মোশাররফ হোসেন বুলু, ভোরের দর্পনের প্রতিনিধি একেএম শামছুল হক, যায়যায় দিন প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এমএ মাসুদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহজাহান মিয়া, আমার সংবাদের প্রতিনিধি নাদিম হোসেন আনোয়ার হোসেন, খোলা কাগজের প্রতিনিধি সুদীপ্ত শামীম, আজকালের খবর প্রতিনিধি জাহিদ হাসান জীবন, বিডিসমাচারের প্রতিনিধি এনামুল ইসলাম, দৈনিক গণকন্ঠ ও মুভি বাংলা টিভির প্রতিনিধি ফাহিম হাসান, জেটিভির প্রতিনিধি জুয়েল রানা, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোকছেদ আল মামুন প্রমুখ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিক হত্যাকাÐের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যাকাÐে জড়িতদের দ্রæততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক শাস্তি দিতে হবে এবং সারাদেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যথায় সাংবাদিকদের এই আন্দোলন আরও বেগবান হবে। দেশে সাংবাদিক নির্যাতনে বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন ঘটনা বার বার ঘটছে। ঘটনার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। প্রসঙ্গত, ১৯ ফেব্রæয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের তথ্য সংগ্রহকালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাংবাদিক মুজাক্কির। মানববন্ধনে নিহত সাংবাদিকের আতœার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla