1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফেনী ও কুমিল্লার অসহায় বন্যার্তদের পাশে গণপূর্তের আলা উদ্দিন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফেনী ও কুমিল্লার অসহায় বন্যার্তদের পাশে গণপূর্তের আলা উদ্দিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

এবারের বন্যাকে বলা হচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। কেননা এ বন্যায় সরকারি হিসেব মতে ৬৩ জন মারা গেছেন। দেশের প্রায় ১১টি জেলায় কয়েক লক্ষাধিক মানুষ ছিল পানিবন্ধি। বিশেষ করে ফেনী ও কুমিল্লার চিত্র ছিল নিদারুণ। গবাধি পশু, বাড়ি-ঘর ছাড়াও প্রাণহানির পাশাপাশি কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতিরও আশংকা করা যাচ্ছে। তবে এই প্রাকৃতিক দূর্যোগের সময় বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের বহু মানবিক মানুষ। ঠিক তেমনই এক যুবক কুমিল্লা গণপূর্ত অধিদপ্তরের আলা উদ্দিন। বন্যা শুরুর সময় বিকাশের মাধ্যমে সাহায্য পাঠিয়ে অনন্য নজির স্থাপন করেছেন এই যুবক।

খোঁজ নিয়ে জানা যায়, বন্যা শুরুর প্রথম দিকে অর্থ্যাৎ ২৬ শে আগষ্ট থেকে বিকাশ সেবা চালু করেন তিনি। সেসময় আলা উদ্দিন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তাৎক্ষনিক মোবাইল রিচার্জের সুবিধা প্রদান করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রসংশা কুড়ান তিনি। ফেসবুকে নেটিজেনরা নানাভাবে পোস্ট দিয়ে আলা উদ্দিনকে প্রসংশায় ভাসান। কয়েকটি গ্রুপে দেখা যায়, “বন্যা কবলিত এলাকায় আছেন, এমন কারো মোবাইল রিচার্জের প্রয়োজন হলে নি:সংকোচে নক দিন” এ বিষয় সংক্রান্ত একাধিক পোস্ট। যা নিজ ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে শেয়ার করেন তিনি। আর এরপর থেকে এই সুবিধা দিতে বা পেতে একে একে সবাই পোস্ট দিয়ে সেবা গ্রহন কিংবা সেবা প্রদান করেন।

আলা উদ্দিন বলেন, আমি নিজেও পানিবন্ধি ছিলাম। সেসময় হঠাৎ আমার সিমে ব্যালেন্স শেষ হয়ে গেলে অনেককে নক দিয়েও পাইনি। তাই আমি মনে করেছি, এই সেবা যদি ফেসবুকের মাধ্যমে চালু করা যায়, তবে হয়তো অনেকেই উপকার পাবেন। আমার এই সেবাটি তখন অনেক কাজেও দিয়েছে।

আলা উদ্দিনের বাড়ি কুমিল্লা জেলায়। বর্তমানে সে কুমিল্লা গণপূর্ত বিভাগের একজন কর্মচারী হিসেবে কর্মরত আছেন। এর আগেও বিভিন্ন মানবিক কাজ করতে দেখা গেছে এই যুবককে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla