1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৭০ হাজার ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তা আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

৭০ হাজার ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তা আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফের এক সহকারী উপপরিদর্শককে ৭০ হাজার ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ আটক করেছেন বিজিবি সদস্যরা।

শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু-মরিচ্যা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি করে মো. আমজাদ হোসাইন নামের এই কর্মকর্তাকে ইয়াবা ও টাকাসহ গ্রেপ্তার করা হয়।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান,  শনিবার রাতে মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় সন্দেহভাজন আমজাদকে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে গরমিল পাওয়ায় তার ব্যাগ তল্লাশি করা হয়।

৩০ বিজিবির অধিনায়ক বলেন, তার ব্যাগে ৭০ হাজার ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা পাওয়া যায়। রোববার সকালে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বরেন, ‘ঘটনাটি জানার পর উপরমহলকে জানিয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নেওয়ার সুপারিশ করা হয়েছে।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla