1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুণ্ডে কুমিরা ঘাট দিয়ে পালাচ্ছে রোহিঙ্গারা, খবর পেয়েও আটক করেনি নৌ পুলিশ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সীতাকুণ্ডে কুমিরা ঘাট দিয়ে পালাচ্ছে রোহিঙ্গারা, খবর পেয়েও আটক করেনি নৌ পুলিশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

মোঃ জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড প্রতিনিধি:
নোয়াখালীর ভাসানচর দ্বীপে সরকারি আশ্রয় কেন্দ্র থেকে দলে দলে পালিয়ে আসছে রোহিঙ্গা শরণার্থীরা। পুলিশের হাতে মাঝে মধ্যে আটক হলেও বেশিরভাগ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার পেয়ে যায়। আর এবার কুমিরা নৌ পুলিশকে জানানোর পরও পুলিশ রোহিঙ্গাদের আটক করেনি। চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ-কুমিরা ফেরী ঘাট দিয়ে প্রতিনিয়ত আসছে রোহিঙ্গারা। তারা কুমিরা এলাকায় আসার পর ছড়িয়ে পড়ছে বিভিন্নস্থানে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সন্দ্বীপ থেকে কুমিরা ঘাটে আসা যাত্রী মোঃ আশ্রাফ উদ্দিন জানান, শিশু- মহিলাসহ ৮/১০ জনের একটি দল গোপ্তাছড়া ঘাট থেকে লঞ্চে করে কুমিরা ঘাটে আসে। তাদের সাথে কথা বলে জানা যায়, তারা নোয়াখালীর ভাসানচর থেকে বোটে করে গুপ্তাছড়া ঘাটে আসে। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে চলে আসে বলে স্বীকার করে।

এদিকে জনৈক লঞ্চ যাত্রী আশ্রাফ উদ্দিন রোহিঙ্গা আসার বিষয়টি এ প্রতিবেদককে ফোন জানালে তিনি বিষয়টি তাৎক্ষণিক কুমিরা নৌ পুলিশের ইনচার্জ নাছির উদ্দীনকে ফোনে অবহিত করলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেনি। উল্লেখ্য, প্রতিদিনই রোহিঙ্গারা কুমিরা ঘাট দিয়ে লঞ্চ কিংবা বোটে করে দলে দলে পালিয়ে চট্টগ্রামে আসছে। এব্যাপারে কুমিরা ঘাটে নৌ পুলিশের কোন ভুমিকা দেখা যায না। নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির ঘটনা সত্য হইলেও অশিকার করে বলে আমার কাছে কেউ ফোন করেননি।

স্থানীয় এলাকাবাসী জানান, সন্দ্বীপ থেকে কুমিরা ঘাটে আসা সকল যাত্রীদের যদি নৌ পুলিশ এনআইডি কার্ড যাচাই করতো তাহলে প্রতিদিন পালিয়ে আসা অনেক রোহিঙ্গা প্রশাসনের হাতে ধরা পড়ত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla