1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুণ্ডের গুলিয়াখীতে 'সবুজ চুড়ি আন্দোলনে ২৫শ তালগাছ রোপন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সীতাকুণ্ডের গুলিয়াখীতে ‘সবুজ চুড়ি আন্দোলনে ২৫শ তালগাছ রোপন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

মোঃ জাহাঙ্গীর আলম

সীতাকুণ্ডের গুলিয়াখীতে ‘সবুজ চুড়ি আন্দোলন এর মাধ্যেম ২৫শ তালগােেছর চারা রোপনের উদ্বোধন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৯টায় গুলিয়াখালী বিচ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও ইপসা এর উদ্যোগে বেঁড়িবাধের দুই পাশে ১ কিলোমিটারের বেশি জায়গাজুড়ে তালগাছ রোপন করা হয়।৩০ হাজার গাছের মধ্যে ২৫০০ তালগাছ ও ২৫০০ গোলপাতা গাছ রোপন করতে সক্ষম হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা।

এশিয়ান ্ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং গবেষক ড.মোসে সেলভাকুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম,সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, মুরাদপুর ইউপি চেয়ারম্যান এস এম রেজাউল করিম, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম, উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো কামাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সীতাকুণ্ড মুখপাত্র এস এম তারেক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রিণ বেঙ্গল প্রজেক্টের সহকারি প্রকল্প পরিচালক নুজাবা তাসান্নুম ও হাকিম মোল্লা। প্রধান অতিথি বলেন, ১৯ টি দেশের শিক্ষার্থী ও স্থানীয় যুব নারী স্বেচ্ছাসেবক হিসেবে এই বৃক্ষ রোপনে অংশ গ্রহণ করেছে। যার নাম দেওয়া হয়েছে “সবুজ চুড়ি আন্দোলন’। অর্থাৎ সবুজ বৃক্ষরাজী (তালগাছ, গোলপাতা, বাইন, সুন্দরী, খেজুর) যখন সীতাকুণ্ড উপকূলীয় এলাকায় বড় হবে তখন দুর থেকে দেখে মনে হবে চুড়ির মত করে উপকূলকে পড়িয়ে দেওয়া হয়েছে। যা মহাপ্রলয়ংকারী ঘূর্ণীঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বুক পেতে দিবে উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষার জন্য।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla