1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে দুই এসআই আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে দুই এসআই আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি

ঢাকার শাহ আলী থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) চাঁদাবাজির অভিযোগে আটক করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ। তুহিন কাজী ও মশিউর রহমান তাপস নামের দুই পুলিশ সদস্যকে ১৯ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয়।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আহাদ আলী বলেন, ‘এ বিষয় আমি কিছুই বলতে পারব না। ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে।’

এ বিষয়ে জানতে পুলিশের তেজগাঁও বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ সারা দেননি।

তবে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, ‘নির্দিষ্ট মামলায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত থাকার বিষয় প্রমাণ পাওয়া গেলে দুই এসআইকে গ্রেপ্তার দেখাবেন তদন্তকারী কর্মকর্তা।’

বিষয়টি নিয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সরকারি মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। একই থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুই এসআইয়ের নাম ও পরিচয় নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla